পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে থেকে সরে দাঁড়িয়েছেন মিসবাহ-উল-হক। একই সঙ্গে পদত্যাগ করেছেন বোলিং কোচ ওয়াকার ইউনিসও। সোমবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দেড় মাসের মতো সময় বাকি। এই সময় তাদের বিদায় নেওয়াটা বেশ বিস্ময়কর। তাছাড়া বোর্ডের সঙ্গে তাদের চুক্তির মেয়াদও আরও এক বছর বাকি ছিল।
আসছে নিউজিল্যান্ড সিরিজের জন্য এই দুই পদে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক দুই বোলার সাকলায়েন মুশতাক ও আব্দুল রাজ্জাক।